কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীবরদীতে কারিতাসের সীডস কর্মসূচির সমাপনী সভা অনুষ্ঠিত

কারিতাস সীডস কর্মসূচি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার প্রকল্প সমাপনী সভা সিঙ্গাবরুনা ইউপি হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর ২০২৩ বুধবার সীডস প্রকল্পের ৫ বছর মেয়াদী এ সমাপনী সভায় উপস্থিত ছিলেন, সিঙ্গাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএম লিটন, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা জাহিদ হাসান, ইউপি সদস্য মনোয়ারা বেগম প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে কারিতাস শ্রীবরদী সীডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী প্রমা প্রিসিলা ম্রং, মাঠ সহায়ক পবিত্র ম্রং, প্রান চিরান, কর্নেল আরেংসহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, টিবেট গ্রেজুয়েট, সিএসি, প্রি-স্কুল শিক্ষক, চাইল্ড ক্লাব ফ্যাসিলিটেটর, সংলাপ এনিমেটর, কিশোরীসহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। সীডস প্রকল্পের ৫ বছরের অর্জন সমূহ উপস্থাপন করা হয়। উপস্থাপনের পরিপ্রেক্ষিতে প্রকল্প অংশীদারগণ  নিজ নিজ অনুভূতি ব্যক্ত করার মধ্য দিয়ে তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন।এছাড়াও উপস্থিত অতিথিগণ সংক্ষিপ্তভাবে তাদের মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে কারিতাস সীডস কর্মসূচিকে তার এলাকার মানুষের উন্নয়নে কাজ করার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে প্রকল্প সমাপনী সভা সমাপ্ত ঘোষণা করেন।

Tag
আরও খবর