কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে জোড় করে পুকুরের পাড় কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

শেরপুরে জোড় করে পুকুরের পাড় কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। ক্রয়কৃত ভূমিতে সৃজিত বৃক্ষ ও পুকুরের পাড় থাকলেও জোড় করে জমি দখল ও রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় জমির মালিক ও লোকজনের উপর হামলার ঘটনা ঘটে। এঘটনায় প্রতিপক্ষ আব্দুল হালিম সহ ১৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। এঘটনায় শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী গ্রামের বাসিন্দা মো. শাহজাহানের ছেলে শাহ কামাল শান্ত সহ তার পরিবারের লোকজন আতংকে দিন কাটাচ্ছেন। অভিযোগে প্রকাশ, শাহ কামাল শান্ত এর ক্রয়কৃত জমি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। পরে ওই জমিতে পুকুর দিয়ে মাছ চাষ করে আসছেন। পুকুরের পাড় দিয়ে রোপন করেছেন বৃক্ষের চারা। গত ২৪ ডিসেস্বর সকাল ১০ টার দিকে ওই জমির উপর দিয়ে ট্রাক চলাচলের রাস্তা নিমার্ণের জন্য ওই জমির বাউন্ডারি, টিনের বেড়া ও সিমিন্টের খুটি ভেঙে এবং বৃক্ষের চারা কেটে ফেলে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ আব্দুল হালিম ও তার লোকজন তাদের ওপর চড়াও হয়ে মারপিট করে। এতে আহত হয় শাহ কামাল শান্ত সহ তার পরিবারের সদস্যরা। ঘটনাটি নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ঘুরছে। এঘটনায় শাহ কামাল শান্ত বাদী হয়ে আব্দুল হালিম সহ জড়িত অভিযোগে ১৫ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেন। তিনি বলেন, আমাদের ক্রয় করা জমির ওপর দিয়ে জোড় করে বাউন্ডারি, টিনের বেড়া ভেঙে ফেলে। পুকুরের পাড় কেটে ফেলে। রাস্তা না দিলে আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এর বিচার চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহায়তা কামনা করছি। তবে এব্যাপারে প্রতিপক্ষ আব্দুল হালিমের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার এএসআই মেহেদী হাসান জানান, এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর