কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দের বদলিজনিত কারণে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দের বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে রাংটিয়া রেঞ্জ অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ ও আসন গ্রহণ শেষে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। আলোচনা সভায় শেরপুর জেলা সহকারী বন সংরক্ষক মোঃ সাদেকুল ইসলাম খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দায়িত্ব হস্তান্তরকারী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ মকরুল ইসলাম আকন্দ, দায়িত্ব গ্রহণকারী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল করিম, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, গোপালপুর বিট কর্মকর্তা ওয়ালিদ বিন মতিন, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদসহ আরও অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, তাওয়াকুচা বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ সাহিল। উল্লেখ্য, দায়িত্ব হস্তান্তরকারী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ মকরুল ইসলাম আকন্দ ২০১৮ সালে রাংটিয়া রেঞ্জে যোগদান করেন। তিনি প্রায় ৫ বছর ৪ মাস সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন বলে ওই সভায় বক্তারা তার কর্মকালীন কার্যক্রম তুলে ধরেন। পরে বিদায়ী কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। 

Tag
আরও খবর