শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ মঙ্গলবার দুপুরে গণহত্যা দিবস শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
১০ ঘন্টা ৫ মিনিট আগে
২২ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে