নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

ভর্তি পরীক্ষার্থীদের জন্য কুবি ছাত্রলীগের সেবাপ্রদান

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সাহায্য প্রদানে নিয়োজিত ছিলো কুবি শাখা ছাত্রলীগের দুইটি পক্ষ।


শনিবার (২০ মে) অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় সকাল থেকেই শিক্ষার্থীদের জন্য তথ্য কেন্দ্র, বিনামূল্যে জিনিসপত্র রাখার বুথ, শরবত ও সুপেয় পানির ব্যবস্থা, জয় বাংলা বাইক সার্ভিস এবং শিক্ষা উপকরণসহ আবাসন ব্যবস্থা করা হয়েছে। 




 


কুবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আগামী কমিটির পদ প্রত্যাশী রেজা-ই-ইলাহী বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনা অনুযায়ী প্রতিবারের মতো এবারো ভর্তি পরীক্ষার্থীদের জন্য নানা আয়োজন করেছি। দুই থেকে তিনশত শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করেছি। আর এই সেবাসমূহ মূলত আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং আশেপাশের কয়েকটা কেন্দ্রে দিয়েছি। আশা করছি আগামীতেও আমরা ছাত্রলীগের এই কর্মকান্ড অব্যাহত রাখবো। 




সাবেক সাংগঠনিক সম্পাদক ও আগামী কমিটির পদ প্রত্যাশী আবু সাদাৎ মো. সায়েম বলেন, শিক্ষার্থীদের আবাসন ভোগান্তি এড়াতে পাঁচটি আবাসিক হলে থাকার সুব্যবস্থা করা হয়। ভর্তি পরীক্ষার সময় অতিরিক্ত যানবাহনের কারনে যানজট নিরসনের জন্য বিশেষ ট্রাফিক টিম গঠন ও জয় বাংলা বাইক সার্ভিস সুবিধা বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও র‍্যাগিং এর ভোগান্তি এড়াতে ক্যাম্পাসে র‍্যাগিং নিষিদ্ধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে কুবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে।

আরও খবর