ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

বিটিসিএলএফ ঢাকা কলেজ শাখার সেরা লেখকদের তালিকা প্রকাশিত

প্রতিনিধি - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-09-2022 05:19:11 am

সংগৃহীত ছবি

দৈনিক জাতীয় পত্রিকায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,ঢাকা কলেজ শাখার সদস্যদের গত মাসে (আগস্টে) প্রকাশিত লেখাগুলোর মধ্য থেকে সেরা লেখক নির্বাচন করা হয়েছে । সংগঠনটির দপ্তর সম্পাদক মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচিত লেখকদের নামসহ এ তথ্য জানানো হয় । 


জানা যায় আগস্ট মাসের সেরা লেখক নির্বাচিত হয়েছেন কলেজটির ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মামুন হোসেন আগুন । দৈনিক মানবকন্ঠ পত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তাঁর লেখা একটি কলাম বিচারকদের কাছে সেরা বলে বিবেচিত হয় । তাছাড়া ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী মেহেদী হাসান সাগরের লেখা 'স্বাস্থ্যসেবায় জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন' শিরোনামে দৈনিক শেয়ারব্রিজ পত্রিকায় প্রকাশিত একটি কলাম দ্বিতীয় এবং দৈনিক ভোরের কাগজে রুবেল আহমেদের 'চা শ্রমিকদের বাঁচতে দিন' শিরোনামে লেখা একটি কলাম তৃতীয় সেরা বলে নির্বাচিত হয় । 


নির্বাচিত সেরা লেখকদের অভিনন্দন জানিয়ে বিটিসিএলএফ ঢাকা কলেজ শাখার সভাপতি মো. আকিব হোসাইন ও সাধারণ সম্পাদক বিশাল সাহা একটি যৌথ বিবৃতি প্রদান করেন এবং ফোরামের সকল সদস্যদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন । উল্লেখ্য যে ২০২০ সালে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখা প্রতিষ্ঠিত হয় । 
আরও খবর