বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আন্ত:সেশন টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন ব্যাচ-৪৬

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2023 11:59:21 am


ঐতিহ্যবাহী ঢাকা কলেজে অনুষ্ঠিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আন্ত:সেশন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে ব্যাচ একাডেমি-৪৬। উক্ত টুর্নামেন্টের আয়োজক ছিল ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। অনার্স ও মাস্টার্সের সমন্বয় দু'টি গ্রুপ করা হয়। গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’। প্রতি গ্রুপে ছিল তিনটি করে দল। সবমিলিয়ে মোট ছয়টি টিম উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। টিমগুলো হলো- টিম সক্রেটিস (ব্যাচ-৪৫), প্লেটো (ব্যাচ-৪৬), এরিস্টটল (ব্যাচ-৪৭), আলেকজান্ডার ব্যাচ-৪৮), ম্যাকিয়াভেলি (ব্যাচ-৪৯) ও অগাস্টিন (ব্যাচ-৪৪)।


উক্ত আয়োজনে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. সাইফুল ইসলাম চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যাপক মো. আফরোজ মিয়া, সহযোগী অধ্যাপক ড. মুক্তা সাহা, শিরীন আক্তার ইয়াছমিন, সহকারি অধ্যাপক পল্লবী বাড়ৈ, মুশফিকুর রহমান এবং প্রভাষক নওশীন তাহসিন। প্রতিবছর এমন আয়োজন করার মাধ্যমে সবার মাঝে সম্প্রীতি ও সুসম্পর্ক তৈরি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।


খেলা শেষে শিক্ষকমন্ডলী কতৃক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তারপর পুরস্কার বিতরণ শুরু হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী দলের সবাইকে মেডেল পরিয়ে দেওয়া হয়।



ছবি: ঢাকা কলেজ খেলার মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের জয়োল্লোস।


ভালো পারফর্মেন্স করার তাদেরকে ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য সিরিজ হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সর্বশেষ, অধিনায়ক জুনায়েদ আহমেদ পিয়াস এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। ট্রপি পাওয়ার পর বিজয়ী দলের অন্যান্যরা মিলে জয় উল্লাসে মেতে উঠেন।  


উল্লেখ্য, গত ১৪ই মার্চ মঙ্গলবার ও ১৫ই মার্চ বুধবার গ্রুপ পর্বের খেলা শেষ হয়। গ্রুপ ‘এ’ থেকে ফাইনালে উঠে টিম প্লেটো অর্থাৎ ব্যাচ-৪৬ আর গ্রুপ ‘বি’ থেকে ফাইনালে উঠে টিম আলেকজান্ডার অর্থাৎ ব্যাচ-৪৮। আজ ১৬ ই মার্চ, বৃহস্পতিবার, ঢাকা কলেজের খেলার মাঠে  উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে টিম প্লেটো প্রথমে ১০ ওভারে ব্যাট করে ৬৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ৬৮ রানের টার্গেট দেয় টিম আলেকজান্ডারকে। টিম আলেকজান্ডার ৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে হেরে যায়। 


আরও খবর