কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ব্র্যাকের উদ্যোগে আক্কেলপুরে কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ব্র্যাকের স্বপ্নসারথি দলে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার হাস্তাপাড়ায় গঠিত ব্র্যাকের স্বপ্নসারথি দলের সদস্যদের মধ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, জেলা ব্যবস্থাপক (সেলফ) মোহাম্মদ কায়েম উদ্দীন, এ্যাসোসিয়েট কর্মকর্তা (সেলফ) লিপি খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ্যাসোসিয়েট কর্মকর্তা (সেলফ) লিপি খাতুন জানান, এই উপজেলার বিভিন্ন এলাকায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে ১০টি দল গঠণ করা হয়েছে। প্রতিটি দলে ২৫ জন করে মোট ২’শ ৫০ জন সদস্য রয়েছে। প্রতি মাসে এই সদস্যদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণসহ বাল্যবিবাহ প্রতিহত করার লক্ষ্যে সতর্কতামূলক ভিডিও প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করা হয়ে থাকে।
Tag
আরও খবর