ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা বানিয়াচং মডেল প্রেসক্লাবের মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

পাংশায় যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, প্রতিবাদে বিক্ষোভ

পাংশায় হামলার প্রতিবাদে সমাবেশ থেকে ফেরার পথে মনিরুল বিশ্বাস (৪০) নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি পাংশা উপজেলার পাট্টা ইউপির আব্বাস বিশ্বাসের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাট্টা ইউনিয়নের জাগিরকয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মনিরুল পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, পাংশা উপজেলা যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির নেতা ফরহাদ হোসেন সোহাগ মোটর সাইকেলযোগে গত বৃহস্পতিবার বিকালে পাংশা যাবার পথে পাট্টা ইউনিয়নের গোলাবাড়ীতে হামরা চালায় দুর্বৃত্তরা। পরে তার পায়ের রগ কাটতে যায় হামলাকারীরা এবং পকেটে থাকা ৩ লাখ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল কেড়ে নিয়ে মোটরসাইকেল ভাংচুর করে। সে সময় তার শ্যালক কাউসার হোসেন এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে জাগীর কয়া বাজারে সমাবেশ শেষে যুবদল নেতা ফরহাদের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করে ইউনিয়ন যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে ফেরার পথে দুর্বৃত্তরা যুবদল নেতা আরিফুল ইসলামের গাড়ি লক্ষ্য করে গুলি করলে মনিরুলের হাতে লাগে।

আহত ফরহাদ হোসেন সোহাগ জানান, পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা করা হয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, দখল, লুটপাঠ, জোর জুলমে বাধা দেওয়ায় গত বৃহস্পতিবার তার ওপর হামলা হয়েছে। এ হামলার প্রতিবাদে শুক্রবার বিকালে পাংশা পাট্টার জাগির নতুন বাজার প্রাঙ্গনে ইউনিয়ন য্বুদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম মুরাদের সভাপতিত্বে পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, কালুখালী উপজেলা কৃষকদলের আহ্বায়ক আনিছ মোল্লা, জেলা ছাত্রদল নেতা মো. সজিব রাজা প্রমূখ বক্তৃতা করেন। যুবদল নেতা ফরহাদের ওপর হামলার ঘটনায় পাংশা মডেল থানা ও সেনা ক্যাম্পে পৃথক দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।



Tag
আরও খবর
পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ-

২৭ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে



পাংশায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩

১১৯ দিন ৫৮ মিনিট আগে