কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুন্দরবনে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সুন্দরবনে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন র‍্যাব ‍-৮ কর্তৃপক্ষ।

সুন্দরবনে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ


রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ   সাতক্ষীরার শ্যামনগরে  সুন্দরবনে আত্নসমপর্ণকারী জলদসু্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন র‍্যাব ৮।  

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নেতৃত্ব,দিক নির্দেশনা ও পুষ্টপোষকতা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং র‍্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্য মুক্ত। প্রধানমন্ত্রী গত ১ নভেম্বর ২০১৮ তারিখে সুন্দরবনকে জলদস্যু  মুক্ত ঘোষণা করেন। বর্তমানে সুন্দরবনে জলদস্যু মুক্ত। জেলেদের উপার্জনের ভাগ বর্তমানে কাউকে দিতে হচ্ছে না। মাওয়ালী,বাওয়ালী,বনজীবি, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদে বিশেষ করে মৎস্যজীবিরা। বর্তমানে আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে।  তাদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনায় বিষয়টি চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদ-উল- ফিতর উপলক্ষে  সোমবার (১৭এপ্রিল) র‍্যাব  ‍ফোর্সেস ডিজির পক্ষ হতে আত্মসমর্পন কারি ২৭টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুকে ঈদ উপহার প্রদান করা হয়। তার মধ্যে সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জে ৫৪ জনকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত  ঈদ উপহার সামগ্রির মধ্যে ছিল চাউল, সয়াবিন তেল, ঘি, সেমাই, চিনি,গুড়াদুধ, লবন, কিসমিস,জিরা, এলাজ,দারুচিনি,পেয়াচ,আলুও বাদাম। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব ৮এর এ এস পি তায়জুল ইসলাম,ডি এ ডি এনামুল হক,ও এস আই উজ্জ্বল কুমার বিশ্বাস।

ছবি- সুন্দরবনে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন র‍্যাব  ‍-৮ কর্তৃপক্ষ।  


Tag
আরও খবর