কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কৃষকের ধান কেটে কৃষকের বাড়ী পৌঁছে দিলেন এমপি জগলুল হায়দার

কৃষকের ধান কেটে  কৃষকের বাড়ী পৌঁছে দিলেন এমপি জগলুল  হায়দার

রনজিৎ বর্মন  শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ঃ “কৃষি নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে  প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের  ধান কেটে কৃষক ছাকাত মোল্যার আঙ্গিনায় পৌঁছে দিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
 কৃষকের পাকা ধান কাটতে ফসলের েেত হাতে কাঁচি নিয়ে হাজির হলেন  তিনি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে তার নির্বাচনী এলাকার ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের কৃষক ছাকাত আলী মোল্যার জমির ধান কেটে তার বাড়ির উঠানে  পৌঁছে দেন জগলুল হায়দার এমপি।

এ বিষয়ে এমপি জগলুল হায়দার বলেন মানুষকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে  এমন ধরনের কাজ করা।  তিনি বলেন আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা এক ইঞ্চি জায়গাও পতিত রাখবো না।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, নকিপুর ক্রিকেট জায়ান্টের সহ সভাপতি ফেরদৌস হায়দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম মাহবুব বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েছ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান, গণমাধ্যম কর্মী মারুফ হোসেন মিলন, কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল হায়দার প্রমুখ।

নির্বাচনী এলাকার মানুষকে উজ্জীবিত করতে এমপি জগলুল হায়দার বিভিন্ন সময়ে নানান কর্মকান্ড করে থাকেন। এ ধরনের কর্মকান্ডের মাধ্যমে তিনি আত্মতৃৃপ্তি লাভ করেন ।

ছবি- শ্যামনগরের নকিপুর গ্রামের কৃষক ছাকাত মোল্যার জমিতে ধান কেটে বাড়ীতে পৌঁছে দিলেন এমপি জগলুল হায়দার।



Tag
আরও খবর