কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পশ্চিম সুন্দরবনের নদীতে প্লাস্টিক বর্জ্য ফেলার দায়ে পর্যটকবাহী ট্রলার সহ মালিক আটক

পশ্চিম সুন্দরবনের নদীতে প্লাস্টিক বর্জ্য ফেলার দায়ে পর্যটকবাহী ট্রলার সহ মালিক আটক

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনের নদীতে প্লাস্টিক পণ্য সামগ্রী ফেলে পরিবেশ দূষণ করার দায়ে পর্যটকবাহী একটি ট্রলার সহ মালিককে আটক করেছে সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড.আবু নাসের মোঃ মহসিনের নেতৃত্বে বন বিভাগ সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তাবৃন্দ।

বৃহস্পতিবার (১৮মে) বিকালে সুন্দরবনের খোলপেটুয়া নদীতে মহসীনের হুলো নামক স্থান থেকে ট্রলারটি আটক করা হয়।

এ সময় পর্যটকবাহী ট্রলারে বহনকৃত ১৫ জন পর্যটককে মুক্তি দিয়ে ট্রলার ও ট্রলার মালিক জাকির হোসেনকে আটক করে বনবিভাগের কর্মকর্তাবৃন্দ। আটককৃত ব্যক্তি হল উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক একেএম ইকবাল হোসেন চৌধুরী এ বিষয়ে বলেন সুন্দরবনের নদীতে প্লাস্টিক বর্জ্য সামগ্রী সম্পূর্ণ রুপে ফেলা নিষেধ রয়েছে। ট্রলার মালিক আইন অমান্য করে নদীতে বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য সামগ্রী ফেলতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বনকর্মকর্তার নেতৃত্বে অভিযানের মাধ্যমে মালিক সহ ট্রলার আটক করা হয়েছে এবং এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।


Tag
আরও খবর