কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক , রচনা প্রতিযোগিতা ও মানববন্ধন

ছবি- শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।


“রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ ” এ শ্লোগানকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার (৩০ মে) দিন ব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালী, মানববন্ধন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। প্রধান অতিথি বক্তব্যে তরুণ প্রজন্মকে সকল কিছুতে সততা চর্চার আহব্বান জানান।


গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, কমিটির সদস্য সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, কমিটির সদস্য সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মন, কাঁঠালবাড়ীয়া এজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম প্রমুখ।


বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭টি স্কুলের মধ্যে ফাইনালে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা শেষে বিজয়ী হয় কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়। 




Tag
আরও খবর