কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরার কালীগঞ্জে ইউপি দফাদার, মহল্লাদারদের মধ্যে বাইসাইকেল সহ পোশাক বিতরণ

 সাতক্ষীরার কালীগঞ্জে ইউপি দফাদার, মহল্লাদারদের মধ্যে বাইসাইকেল সহ পোশাক বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ   সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে ইউপি দফাদার ও মহল্লাদারদের বাই সাইকেল ও পোশাক সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

 ১২ জুন সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ  অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক  মোহাম্মদ হুমায়ুন কবির।  
  উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল ,কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমূখ।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার বারটি ইউনিয়নের ১৪২ জন গ্রাম্ দফাদার ও মহল্লাদারদের ১৪২টি বাই সাইকেল ও ১৪২ জন কে আনুষ্ঠানিকভাবে পোশাক প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য নির্মিত ব্যারাক শুভ উদ্বোধন করেন।  

 এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিম সুলতানা বুশরা, সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।  ভবন উদ্বোধনের পর দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মইদুল ইসলাম।

ছবি- সাতক্ষীরায় ইউপি দফাদার, মহল্লাদারদের মধ্যে বাইসাইকেল সহ পোশাক বিতরণ করছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।  



Tag
আরও খবর