কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে প্রান্তিক জনগোষ্ঠির সপ্তাহব্যাপী আয়বর্ধক প্রশিক্ষণের সমাপনী

শ্যামনগরে প্রান্তিক জনগোষ্ঠির সপ্তাহব্যাপী আয়বর্ধক প্রশিক্ষণের সমাপনী

 রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লিডার্সের প্রধান কার্যালয়ে  বৃহস্পিবার বিকাল ৩:৩০ টায় সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ও আয়বর্ধক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
 সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ নাজমুল হুদা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কার্যনির্বাহী সদস্য লির্ডাস রনজিৎ কুমার বর্মন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সকল অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন। ৬ দিন ব্যাপী প্রশিক্ষণটি আয়োজনে সহযোগিতা করেছে লিডার্স।

লিডার্সের জলবায়ু ও অভিযোজন জ্ঞানব্যবস্থাপনা কেন্দ্রে আয়োজিত এই প্রশিক্ষণে গাবুরা, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের ২১ জন নারী ও ১১ জন পুরুষ, মোট ৩২ জন প্রান্তিক প্রশিক্ষণার্থীদের নিয়ে উক্ত প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়ন ও আয় বৃদ্ধির পথ সৃষ্টি হবে। এরকম প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে” ।

ছবি- শ্যামনগরে প্রান্তিক জনগোষ্ঠীর সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও মোঃ আক্তার হোসেন।

 


Tag
আরও খবর