কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শ্যামনগরের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী

সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শ্যামনগরের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হলেন শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সাতক্ষীরা ম্যানগ্রোভ সভা ঘরে তিন জন নির্বাচন কমিশনারের ঘোষিত তপশীল মোতাবেক জেলার সাতটি উপজেলার নির্বাচিত কাউন্সিলরগণের উপস্থিতিতে জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে প্রার্থী আহব্বান জানালে শ্যামনগর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর নাম প্রস্তাব করা হয়। অন্য প্রার্থীর নাম না আসায় বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে আগামী তিন বছরের জন্য তিনি নির্বাচিত হন। জানা যায়, অন্যান্য পদ গুলি নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয়।

নবনির্বাচিত সভাপতি কৃষ্ণানন্দ মুখ্যার্জী  বলেন, জেলার শিক্ষক-কর্মচারীগণের সেবা করার সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এদিকে জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি পদে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতি সকল সদস্যবৃন্দ, শ্যামনগর শিক্ষা পরিবার সহ অন্যান্য ব্যক্তি, অভিভাবকবৃন্দ অভিনন্দন জ্ঞাপন করেছেন। বহুদিন পর শ্যামনগর শিক্ষক সমাজ জেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় শিক্ষা পরিবার আনন্দ প্রকাশ করেছে।

ছবি- প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন শিক্ষকবৃন্দ।


 


Tag
আরও খবর