কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে নারী উদ্যোক্তাদের কর্মশালা ও ভাতার চেক বিতরণ

শ্যামনগরে নারী উদ্যোক্তাদের কর্মশালা ও ভাতার চেক বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হল রুমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জাতীয় মহিলা সংস্থার অধীনে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের নারীদের অংশ গ্রহণে কর্মশালা ও ভাতার চেক বিতরণ করা হয়।

কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে সরকার নারীদের নিয়ে যে সকল উন্নয়ন কমকার্ন্ড বাস্তবায়ন করেছে সেগুলি উল্লেখ করেন। তিনি বক্তব্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারীদের স্কুল কলেজ, সহ বিভিন্ন সরকারি দপ্তরে বড় বড় পদে চাকুরী করার বিষয় তুলে ধরেন। তিনি আবারও প্রধানমন্ত্রীকে বিজয়ী করার আহব্বান জানান।

জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জোৎস্না আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্লাহ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স.ম. আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবু লাল, সাংবাদিক রনজিৎ বর্মন।

 উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবীর ও হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এক শত নারী উদ্যোক্তাদের মাঝে মাথা পিছু বার হাজার করে মোট এগার লক্ষ ছিয়ানব্বই হাজার ছয় শত টাকার চেক বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, ২০২১ সাল থেকে শ্যামনগর উপজেলায়  জাতীয় মহিলা সংস্থার অধীনে প্রায় এক হাজার পাঁচ শত নারীকে সাবলম্বী করতে ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই কমার্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ছবি- শ্যামনগরে নারী উদ্যোক্তাদের মধ্যে ভাতার চেক বিতরণ করছেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।



Tag
আরও খবর