কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল দোলনের পদত্যাগ

শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল দোলনের পদত্যাগ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করেছেন।

২৭ নভেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তিনি ব্যক্তিগত কারণে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ হতে পদত্যাগ পত্র জমা দেন।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড.মাসুরা বেগম স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, পদত্যাগ পত্রটি গ্রহণ করা হয়েছে এবং শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করা হয়েছে ২৭ নভেম্বর। চিঠিতে বলা হয়েছে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮(উপজেলা পরিষদ (সংশোধন)আইন, ২০১১) এর ১২(১) ধারা অনুযায়ী পদত্যাগ করেছেন। বর্ণিত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদত্যাগ করায় একই আইনের ১২(১) ধারা অনুযায়ী পদত্যাগ পত্র গ্রহণ করা হলো এবং পদটি শূণ্য ঘোষণা করা হলো।

উল্লেখ্য যে, সাতক্ষীরা-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন। ২০১৯ সালের ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতিকের প্রার্থী হিসাবে তিনি  জয় লাভ করেন।


Tag
আরও খবর