কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস পালিত

 “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুনীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এ শ্লোগানকে সামনে নিয়ে শনিবার(৯ ডিসেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়  জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন, আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্যামনগর উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি, উপজেলা প্রশাসন ও দুনীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবসের জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান।

উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন শেষে পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি বক্তব্যে নতুন প্রজন্মকে দুনীতি মুক্ত থাকা, শিক্ষার্থীদের আর্থিক দুনীতি সহ সকল প্রকার অপরাধ থেকে দূরে থাকার আহব্বান জানান।

দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, শ্যামনগর থানার তদন্ত অফিসার রফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য মানবেন্দ্র দেবনাথ, প্রকৌশলী শেখ আফজালুর রহমান প্রমুখ।







Tag
আরও খবর