কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে এক ব্যাবসায়ীর দোকান আগুনে পুড়ে ভস্মিভূত

শ্যামনগরে এক ব্যাবসায়ীর দোকান আগুনে পুড়ে ভস্মিভূত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাপ্রতিনধি ঃ বছরের প্রথম দিনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নুরনগর বাজারে নেটজাল ও সুতা ব্যবসায়ীর দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় পনের লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।
সোমবার (১ জানুয়ারী) ভোর ৬টার দিকে উপজেলার নুরনগর ইউনিয়নের নুরনগর বাজারে ঘটনাটি ঘটে। আগুন লাগার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শ্যামনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আলি আকবর বলেন, নুরনগর বাজারে অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। তবে তিনি অগ্নিকান্ড ঘটার কারণ হিসাবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শটসার্ভিসের কথা বলেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানদার শহিদুল ইসলাম কারিগরের ছেলে আবু হাসান জানান, দোকানে নেটজাল, সুতা, দড়ি প্রভূতি বিক্রী করা হত। তিনি দাবী করে বলেন আগুন লেগে প্রায় পনের লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনা ঘটার পর দোকানদার শহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছন বলে স্থানীয়রা জানান।
উল্লেখ্য যে, গত কয়েকদিন আগে শ্যামনগর উপজেলার বংশীপুর বাজারে একটি সমিলে গভীর রাতে বৈদুতিক শটসার্ভিসের কারণে আগুনে পুড়ে মিলটি ক্ষতিগ্রস্থ হয়।
ছবি- শ্যামনগরে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকান।

Tag
আরও খবর