কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে গভীর রাতে এক বাড়ীতে স্বর্ণালঙ্কার চুরি

ছবি- শ্যামনগর নজরুল ইসলামের বাড়ী ডাকাতি করে যাওয়ার পরের চিত্র।



সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রত্যন্ত এলাকায় গভীর রাতে এক বাড়ীতে ডাকাতি করে স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জানুয়ারী) দিবাগত রাত ২টার দিকে উপজেলা ঈশ^রীপুর ইউপির ধূমঘাট চরারচক গ্রামে নজরুল গাজীর বাড়ীতে। হামিজ উদ্দীনের ছেলে নজরুল গাজী জানান, সকলে প্রতিদিনের ন্যায় রাতে খেয়ে ঘুমিয়ে গেলে ৫/৬ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে নজরুল গাজী সহ সকলকে হাত পা বেঁধে রেখে ঘরের আলমারী শোকেজ ভেঙ্গে কয়েক ভরি স্বর্ণ, পোষাক সহ অন্যান্য মালামাল নিয়ে যায়।




প্রায় এক ঘন্টা তান্ডব চালিয়ে চলে যাওয়ার পরই বাড়ীর মালিক নজরুল ইসলাম ৯৯৯ নং ফোন করে বিষয়টি জানালে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হন। কিন্ত ততক্ষণে ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়। পর শনিবার সকালে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক বিষয় খোঁজ খবর নেন। জানা যায় এ বিষয়ে মামলার প্রস্ততি চলছিল এ রিপোর্ট লেখা পর্যন্ত।





Tag
আরও খবর