কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে খাল উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন

শ্যামনগরে খাল উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপোট গ্রামে খোসালখালী খাল উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা।

 স্থানীয় এলাকাবাসী, স্বেচ্ছাসেবি সংগঠন সিডিও ইযুথ টিমের সদস্যবৃন্দেও আয়োজনে সোমবার বিকেলে মৃত প্রায় খালটির পুন:জীবন ও উন্মুক্ত করার দাবি জানিয়ে ব্যানার ফেস্টুন সহ মিছিল সমাবেশ ও মানববন্ধন করে স্থানীয়রা।

 মানববন্ধনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ মালি সমাবেশে বলেন এই খাস খালটি খালখাদকেরা ইজারা নিয়ে জীবন্ত খালকে মেরে ফেলেছে। কোথাও কোথাও খালটিকে গর্ত বা ডোবা মনে হবে নতুন মানুষদের কাছে। আবার অনেক জায়গা দখল হয়ে প্রায় বসতিও বানানোর চেষ্টা চলছে। যার ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ অবস্থায় খালটিকে উন্মুক্ত ও পুন:জীবনের জন্য খননের বিকল্প নেই।

বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স কাবের সভাপতি গাজী আল ইমরান, সিএনআরএস-এর প্রকল্প কর্মকর্তা নাজিম উদ্দীন আহমেদ, মাসুম বিল্লাহ, দীপক মিস্ত্রি, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফিজ, আনিসুর রহমান মিলন, সুলতান গাজী, আব্দুল খালেক গাজী, নাসির উদ্দীন প্রমুখ। বক্তারা খালটি উন্মুক্তকরণ ও খননের দাবী জানান।

মানববন্ধন চলাকালীন ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের পে আরডিসি মো. আরিফুর রহমান, উপজেলা সার্ভেয়ার সজল হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোশারাফ হোসেন। এসময় আরডিসি উভয় পরে বক্তব্য লিপিবদ্ধ করেন এবং আগামী ২ কর্মদিবসের মধ্যে উভয় পরে সকল কাগজপত্র উপস্থাপন করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন।

ছবি- শ্যামনগরে খোসালখালী খাল উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন।




Tag
আরও খবর