কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উপকূলীয় শ্যামনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

বৃদ্ধ বয়সে স্বামী ও স্ত্রী দুই জন থাকি। প্রচন্ড শীতের মধ্যে এই কম্বলটা খুব উপকার হবে। অন্যান্য বছরের তুলনায় মনে হচ্ছে শীত এবার একটু বেশী। শীত বস্ত্র পেয়ে খুব খুশি। এবার সরকারি বা বেসরকারীভাবে আগে কম্বল পায়নি। এমন কথা গুলি বলছিলেন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউপির পশ্চিম পোড়াকাটলা গ্রামে শীত বস্ত্র কম্বল পেয়ে পঁচাত্তর বয়স্ক ব্যক্তি আব্দুল আজিজ, তেষষ্ট্রি বছরের বৃদ্ধা গীতা রানী, চমৎকার মন্ডল ।

সোমবার (২৯ জানুয়ারী) বিকাল ৪টায় খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের আয়োজনে পশ্চিম পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে জরুরী সহায়তা হিসাবে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ শীত বস্ত্র বিতরণ করেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।

পশ্চিম পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেজেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিডিবি ঢাকার জলবায়ু পরিবর্তন প্রকল্পের প্রধান মোঃ ফয়জুল্লাহ তালুকদার, প্রকল্প সম্বন্বয়কারী আব্দুর রহমান, উপজেলা সম্বন্বয়কারী সুজন বিশ^াস, ইউপি সদস্য মুকুন্দ পাইক, বিকাশ মন্ডল প্রমুখ।

বাংলাদেশের দূর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্ততি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে ২৪০ জন শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।


 

Tag
আরও খবর