কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে প্রথম অফসিজেন তরমুজ চাষে কৃষকরা খুশি

শ্যামনগরে জাওয়াখালী গ্রামে ঘেরের আইলে অফসিজেন তরমুজ চাষ।

শ্যামনগরে প্রথম অফসিজেন তরমুজ চাষে কৃষকরা খুশি

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ রসাল ফল তরমুজের কথা শুনলে কার না জিহব্বায় জল চলে আসে । আর এই রসাল ফল এবার মৌসুম ভিত্তিক চাষ না হয়ে অফসিজেন চাষ করে কৃষকরা উপকূলীয় এলাকায় অর্থনৈতিকভাবে লাভবানও হয়েছে।

উপকূলীয় এলাকা সাতক্ষীরার শ্যামনগরে অফসিজেন তরমুজ চাষে আশানুরুপ ফলন পাওয়া গেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলায় এই প্রথমবার অফসিজেন তরমুজ চাষ হওয়ায় কৃষকরা খুব খুশি।

উপজেলার জাওয়াখালী, শংকরকাটি, দক্ষিণ পশ্চিম আটুলিয়া সহ অন্যান্য গ্রামে বর্ষাকালিন অফসিজেন তরমুজ চাষ করা হয়েছে।

 জাওয়াখালী গ্রামের অফসিজেন তরমুজ চাষি সন্দিপ কুমার গায়েন বলেন শ্যামনগর কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করে তিন বিঘা জমি ঘেরের আইলে এই তরমুজ চাষ করেছিলেন।সেখান থেকে তিনি ৮ মণ তরমুজ পেয়েছেন। প্রতিটির ওজন প্রায় ৩ কেজি। সর্ব নিম্ম ওজন হয়েছে ৫ শত গ্রাম। প্রতি কেজি তরমুজ বিক্রী হয়েছে ৫০টাকা। তিনি বলেন সব মিলিয়ে তার খরচ হয়েছে ৮ হাজার টাকা। বিক্রী হয়েছে প্রায় ১৪ হাজার টাকার তরমুজ।

আটুলিয়া গ্রামের তরমুজ চাষি হৈমন্তি সরদার বলেন তিনি ১০ কাঠা জমিতে তরমুজ চাষ করেছিলেন। ফলন পেয়েছেন ৮ মণ।তার খরচ হয়  প্রায় ৫ হাজার টাকা এবং খাওয়া বাদে বিক্রী হয় প্রায় ১২ হাজার টাকার তরমুজ । অনুরুপ লাভের কথা বলেন অফসিজেন তরমুজ চাষি একই গ্রামের মহানন্দ মন্ডল, তরুণ মন্ডল, নিশিকান্ত মন্ডল।

চাষিরা জানান , অফসিজেন তরমুজ ১লা আষাঢ় থেকে আশি^ন মাসের মাঝামাঝি পর্যন্ত চাষ হয়ে থাকে। ভাল ফলনের জন্য ভার্মি কম্পোষ্ট, ডিএপি,সালফার,দস্তা, ম্যাগেনেশিয়াম সার প্রয়োগ করেছেন এবং লেদাপাকা বা অন্যান্য পোকা দমনের জন্য জৈব পদ্ধতি সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করেছেন। তরমুজের জাত হিসাবে তারা জানান ব্লাক চ্যাম্প। এটি উপজেলা কৃষি অফিস থেকে সরবরাহ করা হয়েছে।

এই তরমুজ চাষে ঝুঁকির মধ্যে ছিল মিষ্টি পানির অভাব, লবনাক্ততা ও খরা। তরমুজ চাষি হৈমন্তি সরদার বলেন প্রচন্ড রৌদ্রে তার কিছু ফল শুকিয়ে যায়। সন্দিপ গায়েন বলেন অল্প জায়গা ঘেরের আইলে অফসিজেন তরমুজ চাষ করা সম্ভব এবং পরিশ্রম কম।

অফসিজেন তরমুজ চাষের আশানুরুপ ফলন ও অর্থনৈতিক লাভ হওয়ায় অনেক কৃষক আগামীতে চাষ করবেন বলে জানান। জাওয়াখালী গ্রামের মৃত্যুঞ্জয় গায়েন, ইন্দ্রজিৎ গায়েন বলেন এটি স্বল্প সময়ে ভাল উৎপাদনের ফসল। ইচ্ছা করলে ভাল দামও পাওয়া সম্ভব। সকল চাষি আগামীতে উপজেলা কৃষি অফিসের সহায়তা কামনা করেন এবং এ বছর অফসিজেন তরমুজ চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য কৃষি অফিসার সহ কৃষি অফিসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম বলেন উপজেলায় এবার প্রথম অফসিজেন তরমুজ চাষ করা হয়েছে। ব্লাক চ্যাম্প জাতের তরমুজ চাষ হয়েছে। স্বল্প সময়ে স্বল্প খরচে ভাল ফলন পাওয়া সম্ভব। তিনি বলেন কৃষকরা তরমুজের মূল্য কম পেয়েছে। আগামীতে কৃষকরা যাতে বেশী মূল্য পান সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন।

ছবি- শ্যামনগরে জাওয়াখালী গ্রামে ঘেরের আইলে অফসিজেন তরমুজ চাষ।



Tag
আরও খবর