কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে ইয়াবা সহ আটক তিন জন


শ্যামনগর উপজেলায় অভিযান চালিয়ে ৯৯ পিস ইয়াবা সহ ০৩ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএম মুনতাসির ইবনে মহসীন প্রেস বিজ্ঞপ্তিতে জানান,রবিবার (১৮ ফেব্রুয়ারি) সাড়ে ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক সাতীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গাবুরা সুইচ গেইট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা সহ ৩ জনকে আটক করা হয়।

 
আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার  কৈখালী এলাকার আব্দুল গফুর (৩৫), মুকুল হোসেন (৩৫) এবং মেহেদী হাসান (২৫)। অভিযান চলাকালে ০৩ জন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনক ব্যক্তিরা দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যগণ পিছনে ধাওয়া করে ০৩ জনকে আটক করে। তারপর তাদেরকে তল্লাশী করে ৯৯ পিস ইয়াবা, ০৩টি মোবাইল ফোন এবং ০১ টি মোটরসাইকেল সহ তাদেরকে আটক করেন।


 জব্দকৃত ইয়াবা, মোবাইল, মোটরসাইকেল ও আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।




আরও খবর