কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে দুটি বসত ঘর আগুনে পুড়ে ছাই


শ্যামনগরে দুটি  বসত ঘর আগুনে পুড়ে ছাই

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পদ্মপুকুর ইউপির অসহায় দুটি পরিবারের দুটি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যার পর কামালকাটি গ্রামে কার্ত্তিক মন্ডল ও করুণা মন্ডলের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য কুমার উত্তম জানান, কার্ত্তিক মন্ডল ও করুণা মন্ডলের বসত ঘর, রান্না ঘর আগুনে পুড়ে ঘরের ভিতর রক্ষিত ধান, চাল, আসবাবপত্র, নগদটাকা, পোষাক পরিচ্ছদ সহ অন্যান্য মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দুটি দরিদ্র পরিবার এখন অসহায় হয়ে পড়েছে।

ক্ষয় ক্ষতির পরিমান হিসাবে উল্লেখ করেন নগদ ৩৭ হাজার টাকা, ১৪ বস্তা ধান, ৫ বস্তা চাউল সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। সবমিলিয়ে  দুটি পরিবারে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

আগুন লাগার কারণ হিসাবে সন্ধ্যার পর রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে উল্লেখ করেন।

করুণা মন্ডল ও কার্ত্তিক মন্ডল বলেন তাদের আগামী কাল কি রান্না করবেন ,কি পরবেন এমন কিছু নাই। সব আগুনে ভস্মিভূত হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া দুটি পরিবারের ঘর দুটি শ্যামনগর ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা শাহিনুল ইসলাম পরিদর্শন করেছেন এবং সহায়তা করার আশ^াস প্রদান করেছেন। জানা যায় জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফাও স্থানটি পরিদর্শন করেছেন ও সহায়তার আশ^াস প্রদান করেন ।

ছবি- শ্যামনগর আগুনে পুড়ে ভস্মিভূত হওয়া দুটি বসত ঘর।



Tag
আরও খবর