কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে কারিতাসের উদ্যোগে আন্তঃবিদ্যালয় আর্ট,রচনা,বিতর্ক প্রতিযোগিতা

শ্যামনগরে কারিতাসের উদ্যোগে আন্তঃবিদ্যালয় আর্ট,রচনা,বিতর্ক প্রতিযোগিতা

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার সকালে কারিতাস খুলনা অঞ্চলের বাস্তবায়নে বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃবিদ্যালয় জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আর্ট, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, মুন্সিগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জেয়ারদ্দার, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, কারিতাস খুলনা অঞ্চলের প্রজেক্ট কর্মকর্তা এন্ড্রিকো মন্ডল, কারিতাস খুলনা অঞ্চলের মাঠ কর্মকর্তা শিপলু মন্ডল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ প্রমুখ।

প্রতিযোগিতায় বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, কারিতাস খুলনা অঞ্চলের মাঠ কর্মকর্তা শিপলু মন্ডল। মডারেটর দায়িত্ব পালন করেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ছবি- শ্যামনগরে কারিতাসের বাস্তবায়নে আট,রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীবৃন্দ।




Tag
আরও খবর