কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরা-৪এর এমপি আতাউল হক দোলনের গাড়ীতে দুবৃর্ত্তের হামলা

সাতক্ষীরা-৪এর এমপি আতাউল হক দোলনের গাড়ীতে দুবৃর্ত্তের হামলা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা-৪ আসনে আওয়ামীলীগের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের গাড়ীতে দুবৃর্ত্তরা হামলা চালিয়েছে। দুবৃর্ত্তদের ছোড়া ইটের আঘাতে মারাতœকভাবে আহত হয়েছেন শ্যামনগর উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ।

শুক্রবার (১৯এপ্রিল)রাত ৯টার দিকে উপজেলার গোডাউন মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় বাবু কাপালী নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতের বাড়ী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হোগলা গ্রামে।

আহত মৎস্যজীবিলীগের আহবায়ক মারুফকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এমপি দোলনের ব্যক্তিগত সহকারী নুরুজ্জামান টুটুল জানান, সন্ধ্যায় এমপি নিজ বাড়ী গুমানতলীতে ফিরছিলেন। গোডাউনমোড় এলাকা অতিক্রমকালে কয়েকজন যুবক এমপির গাড়ী লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে। এ সময় সংসদ সদস্য গাড়ীতে ছিলেন না। ইট ছুঁড়ে মারার ফলে গাড়ীর বাম পাশের গ্লাস ভেঙ্গে গাড়ীর মাঝে বসা মৎস্যজীবিলীগের আহবায়ক মেহেদী হাসান মারুফকে মারুতœকভাবে আহত করে।

আহত মারুফ জানান, তিন যুবককে ইট মেরে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।


এমপির ব্যক্তিগত সহকারী জানান, গাড়ীতে সংসদ সদস্য বাড়ী ফিরছিলেন কিন্ত পথি মধ্যে নেমে নিজের ঔষধ ক্রয়ের জন্য মোটরসাইকেল যোগে নকিপুর বাজারে গিয়েছিলেন।

এমপি আতাউল হক দোলন বলেন সড়ক সংস্কারের কাজ হওয়ায় গাড়ী ঘুরানোর সুযোগ না থাকায় মোটরসাইকেল যোগে তিনি ঔষধ কিনতে যান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত বাবু নামে এক যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার অন্য সহযোগিদের সনাক্ত করার চেষ্টা চলছে।

এমপির ব্যক্তিগত সহকারী টুটুল জানান, এ ঘটনায় শনিবার (২০ এপ্রিল) দুপুরে  শ্যামনগর থানায় একটি মামলা করেছেন।

ছবি- এমপি আতাউল হক দোলন ও ইট ছুড়ে মারা এমপির গাড়ী।



Tag
আরও খবর