কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রনজিৎ বর্মনকে পরিবেশ বন্ধু সম্মাননা স্বারক প্রদান

রনজিৎ বর্মনকে পরিবেশ বন্ধু সম্মাননা স্বারক প্রদান

শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ঃ পরিবেশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাংবাদিক রনজিৎ বর্মনকে পরিবেশ অধিদপ্তর খুলনা কর্তৃক পরিবেশ বন্ধু সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।

খুলনা বিভাগীয়,জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর খুলনার আয়োজনে ৬ জুন খুলনা শিল্পকলা মিলনায়তনে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে আলোচনাসভা, পটগান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ব্যক্তিগত পর্যায়ে সাংবাদিক শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের বাসিন্দা রনজিৎ বর্মনকে সম্মাননা স্বারক ও সনদ পত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজ্জামেল হক বিপিএম (বার) পিপিএম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, খুলনা বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. সালমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার খুলনা সুশান্ত সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর খুলনার বিভাগীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন।

রনজিৎ বর্মন দেশ চিত্র পত্রিকার শ্যামনগর প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।

ছবি- পরিবেশ বন্ধু সম্মাননা স্বারক গ্রহন করছেন রনজিৎ বর্মন।



Tag
আরও খবর