কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ শিশু ও তার পরিবারের মধ্যে কীট বক্স বিতরণ

শ্যামনগরে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ শিশু ও তার পরিবারের মধ্যে কীট বক্স বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(১৩জুন) সকালে উপজেলা পরিষদ চত্তরে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ দুই শত সত্তর জন শিশু ও তার পরিবারের মধ্যে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট ও ডিগনিটি কিট বক্স বিতরণ করা হয়।

কিট বক্স বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন।

উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ইউনিসেফের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে ৭০ পরিবারে ডিগনিটি কিট বক্স ও ২০০ পরিবারে ফ্যামিলি কিট বক্স বিতরণ করা হয়েছে।

ছবি- শ্যামনগরে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ শিশু ও তার পরিবারের মধ্যে কীট বক্স বিতরণ করছেন প্রধান অতিথি এমপি আতাউল হক দোলন।


Tag
আরও খবর