কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে জেলা হত্যা দিবস পালিত

শ্যামনগরে জেলা হত্যা দিবসের আলোচনাসভায় সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

 শ্যামনগরে জেলা হত্যা দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনের সভাপতিত্বে আলোচনাসভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স,ম আব্দুস সাত্তারের সঞ্চালনায়
আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা, সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রভাষক অলিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,  সাবেক ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল-মামুন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি ফয়জুল করিম।

অপরদিকে আমরা শ্যামনগরবাসীর আয়োজনে শ্যামনগর ইউনিয়ন পরিষদ হল রুমে শ্যামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পিপি আ্যাড.জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ছবি- শ্যামনগরে জেলা হত্যা দিবসের আলোচনাসভায় সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

Tag
আরও খবর