কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পশ্চিম সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে জীবন নিয়ে ফিললেন রেজাউল

পশ্চিম সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে জীবন নিয়ে ফিললেন রেজাউল

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জে বাঘের সাথে জীবন বাজি রেখে লড়াই করে ঘরে ফিরলেন রেজাউল পাইক(৪৫)।  এসময় তিনি বাঘের আক্রমনে আহত হন।   আহত রেজাউল পাইক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগন্জ ইউনিয়নের পাশ্বেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে।

আহতের পরিবার ও স্থানীয় ব্যক্তি রাকিবুল হাসান জানান শনিবার(১০ আগষ্ট) বেলা ১২ টার দিকে রেজাউল পাইক সুন্দরবনের ছবেদ আলির খাল নামক স্থানে নিজের বাড়ির জ্বালানি সংগ্রহের জন্য সুন্দরবনে যান।  জ্বালানি সংগ্রহকালিন সময়ে হঠাৎ ঝোপের মধ্যে থেকে বাঘ এসে তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়লে আহত হন এবং বাঘের আক্রমন থেকে  নিজেকে বাঁচাতে বাঘের মুখে  আঘাত করলে বাঘ তাকে ছেড়ে দিয়ে চলে যায়।

জানা যায়  রেজাউল শ্রবন প্রতিবন্ধী । আহত রেজাউল পাইক নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।   

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী ও কৈখালী ষ্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বাঘের আক্রমনে রেজাউল পাইক আহত হওয়ার বিষয়টা নিশ্চিত করেছেন।

ছবিঃ পশ্চিম সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে ঘরে ফিরলেন রেজাউল পাইক।


Tag
আরও খবর