কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে পানিতে ডুবে এক ভাইয়ের মৃত্যু অপর ভাই সংকটাপন্ন

শ্যামনগরে পানিতে ডুবে এক ভাইয়ের মৃত্যু অপর ভাই সংকটাপন্ন

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাশিমাড়ী ইউপির কাশিমাড়ী গ্রামে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল বড় ভাই আবু সুফিয়ানের (০৮)।

 শুক্রবার (১৬ আগষ্ট) দুপুরের দিকে কাশিমাড়ী নতুন বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়ান কাশিমাড়ী নতুন বাজারের কাঁচামাল ব্যবসায়ী মোঃ সোহাগ হোসেনের ছেলে। সে কাশিমাড়ী রওজাতুল জান্নাত মাদ্রাসার ছাত্র।

 পারিবারিক সুত্রে প্রকাশ প্রতিদিনের ন্যায় দুপুরের দিকে সুফিয়ান (০৮) ও আরাফাত (০৫) দুই ভাই পুকুরে গোসল করতে নামে। এসময় আরাফাত পানিতে ডুবে গেলে সুফিয়ান তাকে উদ্ধার করতে গভীর পানিতে তলিয়ে যায়। পাশে থাকা আরেকটি শিশুর চিৎকারে বাড়ির লোকজন দুই ভাইকে পুকুর থেকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন বড় ভাই সুফিয়ানকে মৃত ঘোষণা করেন এবং ছোট ভাই আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 সুফিয়ান এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Tag
আরও খবর