কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও সঞ্জীব দাশের মতবিনিময়

শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও সঞ্জীব দাশের মতবিনিময়

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সোমবার(২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ বলেন সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান গুলি চলবে। কোন অনিয়ম যাতে না হয় সেবিষয়ে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। কোন শিক্ষক কর্মচারী অনিয়ম করলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এছাড়া সকল প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে এনটিআরসিএ শিক্ষক নিয়োগ ও যোগদান সংক্রান্ত, রেজুলেশন স্বাক্ষর সংক্রান্ত সহ অন্যান্য বিষয়ে কিছু দিক নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর আতরজান মহিলা কলেজের অধ্যক্ষ জি এম আমির হোসেন, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ হামিদ, গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল ইসলাম সহ উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও সহকারী শিক্ষকবৃন্দ।

অপরদিকে সকাল সাড়ে ১১টায় শ্যামনগর কেন্দ্রিয় দারুল উলুম কামিল মাদ্রাসায় উপজেলার সকল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ। সভাপতিত্ব করেন শ্যামনগর কেন্দ্রিয় দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওজায়েরুল ইসলাম। অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, নওয়াবেঁকী বিড়ালক্ষ্মী মাদ্রাসার অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান সহ বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

ছবি- শ্যামনগরে  স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ।

 

Tag
আরও খবর