কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঢাকের বাজনা কাশির সুর ও পুরোহিতের মন্ত্র পাঠ চলছে শ্যামনগরের দুর্গা পুজা মন্ডপ গুলোতে

ঢাকের বাজনা কাশির সুর ও পুরোহিতের মন্ত্র পাঠ চলছে শ্যামনগরের দুর্গা পুজা মন্ডপ গুলোতে

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  হিন্দু ধর্মালম্বীদের বৃহত উৎসব শারদীয়া দুর্গা পূজার উৎসব ঢাকের বাজনা, কাশির সুর ও পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬৫টি মন্ডপে শুরু হয়েছে।
পূজার সূচি অনুযায়ী মঙ্গলবার ছিল বোধন ও বুধবার ষষ্ঠি এবং বৃহস্পতিবার সপ্তমী পূজা। মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের পদচারণা শুরু হয়েছে।

উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল বলেন শ্যামনগরে ৬৫টি মন্ডপে শারদীয়া দুর্গা পূজা বৃহত আকারে হচ্ছে ও একটি মন্ডপে ঘট পূজা অনুষ্ঠিত হচ্ছে।

ইউনিয়ন অনুযায়ী দুর্গা পুজা মন্ডপের সংখ্যা হল ভূরুলিয়া- ২টি, কাশিমাড়ী-৩টি, শ্যামনগর-১১টি, নুরনগর-৩টি, কৈখালী-৫টি, রমজাননগর-৮টি, মুন্সিগঞ্জ-৯টি, ঈশ^রীপুর-৪টি, বুড়িগোয়ালিনী-৮টি, আটুলিয়া-৭টি, পদ্মপুকুর-২টি ও গাবুরা-২টি।

সরকারিভাবে এবার দুর্গা পূজায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, শ্যামনগর থানা পুলিশ, আনসার বাহিনী, স্বেচ্ছাসেবক টিম সহ অন্যান্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার দায়িত্ব পালন করবেন।

সুষ্ঠ ভাবে দুর্গা পূজা উদ্যাপনের লক্ষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ,শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে মন্ডপ গুলির সভাপতি ও সম্পাদকের সাথে সভা করা হয়েছে। মন্ডপ গুলিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জীব দাশ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত ফকির তাইজুর রহমান দুর্গা পূজা মন্ডপ গুলি পরিদর্শন করছেন এবং সার্বিক খোঁজখবর রাখছেন।

ছবি- শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জীব দাশ।





Tag
আরও খবর