কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্গা পুজা মন্ডপ ও মন্দির পরিদর্শন

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার (১২ অক্টোবর) সকালে অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া নকিপুর জমিদার বাড়ী সার্বজনীন দুর্গা পুজা মন্ডপ ও যশোরেশ^ীপুর কালী মন্দির পরিদর্শন সহ সুন্দরবন ভ্রমন করেন।

 দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া পৌঁছাইলে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জীব দাশ। এ সময় উপজেলা প্রশাসন ও শ্যামনগর থানা পুলিশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পর উপদেষ্টা উপজেলা সদরের নিকটবর্তী নকিপুর জমিদার বাড়ী সার্বজনীন দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন সহ মন্ডপ সভাপতি, সম্পাদক ও অন্যান্যদের সাথে মতবিনিময় করেন।

পরবর্তীতে উপজেলার ঈম্বরীপুর ইউপির যশোরেশ^ীপুর ইতিহাসখ্যাত কালী মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরের সেবাইত ও বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে উপদেষ্টা আসিফ মাহমুদ মন্দিরের চুরি হয়ে যাওয়া মুকুটটি যাতে দ্রুত উদ্ধার করা হয় সেবিষয়ে পুলিশ প্রশাসন সহ অন্যান্যদের জোর তাগিদ দেন।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ, উপজেলা বিএনপি সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক এমপি জামায়াত দলীয় গাজী নজরুল ইসলাম, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ প্রমুখ।

এর পর শ্যামনগর আকাশলীনা পর্যটন কেন্দ্র থেকে সুন্দরবনের কলাগাছিয়া ভ্রমন করেন। জানা যায় সুন্দরবন ভ্রমন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

আরও খবর