কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে প্রতিবন্ধী মেয়ের সাথে অসামাজিক কাজ ও মামলা তুলে নিতে ভীতি প্রদর্শন

শ্যামনগরে প্রতিবন্ধী মেয়ের সাথে অসামাজিক কাজ ও মামলা তুলে নিতে ভীতি প্রদর্শন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে রবিবার(২০ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলার ধূমঘাট শীলতলা গ্রামের মৃত আব্বাস আলী গাইনের পুত্র মোঃ হাশেম আলী গাইন(৪৬) সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

 তিনি লিখিত বক্তব্যে বলেন তিনি দরিদ্র, পেশায় ভাড়ায় মোটর সাইকেল চালক। তার কন্যা একজন বুদ্ধি প্রতিবন্ধী। তার কন্যা অন্যের ক্ষেতে দিনমজুরীর কাজ করে পিতার পরিবারে সহায়তা করে থাকেন। একই গ্রামের দুই পাড়ায় বাড়ী জনৈক ব্যক্তি তার বাড়ীর পাশে চিংড়ী ঘের করেন। বাড়ীর পাশে চিংড়ী ঘের হওয়ায় ঘেরের আগাছা পরিস্কারের কাজ দিনমজুর হিসাবে হাশেম আলীর বুদ্ধি প্রতিবন্ধী কন্যা করেন এবং মজুরীর টাকা চাইতে গেলে সন্ধ্যার দিকে ঘেরের বাসায় যেতে বলেন মালিক। সরল বিশ^াসে কন্যা ২০২৩ সালের ১৫ অক্টোবর সন্ধ্যায় ঘেরের বাসায় শ্রমের মজুরী আনতে গেলে তার ইচ্ছার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ করেন বলে তার পিতা সংবাদ সম্মেলনে জানান। এক পর্যায়ে কন্যাকে জনৈক ব্যক্তি বিবাহ করবেন বলে আশ^স্থ করেন কন্যাকে এই অজুহাতে মেয়ের সাথে কয়েকবার অসামাজিক কাজ করেন বলে হাশেম আলী লিখিত বক্তব্যে বলেন। বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মোঃ হাশেম আলী গাইন মামলা রজু করেন । যার নং ২০/২০০ তারিখ-১৪.০৬.২৪ইং। বর্তমানে মামলাটি বিচারাধীন।

 তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন তার কন্যার গর্ভের সন্তান মেরে ফেলার হুমকী সহ মামলা তুলে নিতে জনৈক ব্যক্তি ভয় ভীতি প্রদর্শন করছেন। এঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

ছবি- শ্যামনগরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন হাশেম আলী গাইন।


Tag
আরও খবর