কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে ভাই হত্যার বিচার চাইতে গিয়ে মামলায় শিকার

শ্যামনগরে ভাই হত্যার বিচার চাইতে গিয়ে মামলায় শিকার

রনজিৎ বর্মন শ্যামনউপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে ভাই হত্যার বিচার চাইতে গিয়ে  মামলায় হয়রানির শিকার হয়েছেন এক যুবক। ভুক্তভোগী যুবক শ্যামনগর  উপজেলার বাদঘাটা গ্রামের মৃত আব্দুল মাজেদ দফাদারের ছেলে সাইদুল ইসলাম।
৯ ডিসেম্বর (সোমবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিতভাবে তিনি সাংবাদিকদের জানান, বিগত সরকারের আমলে তৎকালিন সাতক্ষীরা-৪ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য স,ম,জগলুল হায়দার ও তার ছোট ভাই তৎকালিন নারী শিশু কোর্টের পিপি জহুরুল হায়দার বাবুর নির্দেশে কয়েকজন পুলিশ কর্মকর্তার যোগসাজসে ২০১৮ সালের ২৮ জুলাই রাতে তার ভাই রেজাউল করিমকে বাড়ি থেকে তুলে নিয়ে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে একটি প্রেক্ষাপট তৈরী হওয়ায় তৎকালিন সংসদ সদস্য, তার ভাই তৎকালিন নারী শিশু কোর্টের পিপি ও তৎকালিন পুলিশ কর্মকর্তাসহ হত্যার সাথে জড়িত ৪৬জনের নাম উল্লেখ করে গত ১৭ সেপ্টেম্বর সাতক্ষীরা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন সাইদুল ইসলাম। তবে ঐ মামলার ৩৩নং আসামী আইনজীবী হওয়ায় সে বিভিন্ন লোকদের দিয়ে তার নামে মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। সাতক্ষীরা সদর থানায় মামলা নং ৯, তাং ৯/১১/২০২৪। ইতোমধ্যে সে শহরের সুলতানপুর এলাকার আহম্মাদ গাজীর ছেলে নজরুল ইসলাম ওরফে নাজমুল গাজীর মানবপাচার মামলায় সাইদুল ইসলামের নাম ঢুকিয়ে দিয়েছে। সাইদুল ইসলাম বাদির কাছে জানতে চাইলে সে তাকে চেনেন না বলে জানায়। সাইদুল ইসলাম একজন ভাড়া মোটরসাইকেল চালক। তার ভাই হত্যার বিচার চাইতে গিয়ে এই মামলার শিকার হওয়ায় মামলা থেকে অব্যাহতি চান।এবিষয়ে আইনজীবী ফিরোজ আহমেদের কাছে জানতে চাইলে, তিনি বিষয়টি অস্বীকার করেন। সাইদুল ইসলাম তার ভাইয়ের হত্যা মামলার অন্যান্য আসামীরা যেন তাকে হয়রানি করতে না পারে এবং ভাই হত্যার সঠিক বিচার পেতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে

Tag
আরও খবর