কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

শ্যামনগরে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে র‌্যালী,আলোচনাসভা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও অসুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে জাতীয় সমাজসেবা দিবসের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান,মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নাছিমা আক্তার প্রমুখ।

আলোচনাসভা শেষে  ভূরুলিয়া গ্রামের আলআমিন হোসেন(৩৬)কে ট্রাই সাইকেল, চালিতা ঘাটা গ্রামের সুজন(১৩)কে হুইল চেয়ার, মাহমুদপুর গ্রামের আব্দুর রউফ(৬৭)কে হুইল চেয়ার ও গোবিন্দপুর গ্রামের ওয়াস কুরানীকে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এছাড়া বিড়ালক্ষèী গ্রামের জন্মগত হাটের রোগ তানছিয়া আফরিনকে ৫০ হাজার টাকার চেক ও গাবুরার ডুমুরিয়া গ্রামের আয়েশা সিদ্দিকাকে থ্যালাসেমিয়া রোগের জন্য ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মন্ডল, ইউপি সমাজকর্মী তারক দেবনাথ, সুরঞ্জন শেখর মন্ডল, শিশু সুরক্ষা সমাজকর্মী এম এম আরিফুজ্জামান প্রমুখ।

 ছবি- শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী।


Tag
আরও খবর