কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে তরুণ উৎসব ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

শ্যামনগরে তরুণ উৎসব ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নুতন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত র‌্যালিতে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
এছাড়া বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এসময় আগামী ৯ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লা, বাজার এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসুচি পালনসহ পিঠা উৎসব ও বিতর্ক প্রতিযোগীতা আয়োজনের সিদ্ধান্ত হয়। একইভাবে তারুণের উৎসব পালনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমুহে নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ ছাড়াও এলাকা ভিত্তিক ধর্মীয় ও কাওয়ালী প্রতিযোগীতাসহ নানা ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, চেয়ারম্যান নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।

ছবি- শ্যামনগরে তরুণ উৎসব উপলক্ষে আনন্দ র‌্যালি ।  



Tag
আরও খবর