কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি হাফিজ সম্পাদক

শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি হাফিজ  সম্পাদক
রনজিৎ  বর্মন শ্যামনগর উপজেলা শ্যামনগরপ্রতিনিধিঃ


সাতক্ষীরার শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির দীর্ঘ ৭ বছর পর ১১ জানুয়ারি (শনিবার) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছিল ।  সাতটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।  
পদগুলি হলো সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং প্রচার সম্পাদক। ঠিকাদার কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১১০ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোট প্রদান করেন।  
সভাপতি পদে  জিএম আসাদুল্লাহ বাহার আছু  ছাতা প্রতীকে  ৪৯ভোট প্রিয় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আশেক ইলাহী  মুন্না আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট,  ও শেখ জাবের হোসেন  হরিণ প্রতিকে  পেয়েছেন ১৯ ভোট ।  সাধারণ সম্পাদক পদে  জিএম হাফিজুর রহমান মোরগ প্রতীকে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতীকে আশরাফ হোসেন  ফুটবল প্রতিকে পেয়েছেন ৩৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে এসএম আসাদুজ্জামান মাছ প্রতিকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি আকতারুজ্জামান আক্তার গোলাপ ফুল প্রতিকে ৫২ ভোট পেয়েছেন অর্থ সম্পাদক পদে,মাসুদ রায়হান দেয়াল ঘড়ি প্রতিকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বী  মোনতাকদির আলম  ফ্যান প্রতিকে পেয়েছেন ৫২ ভোট ।
 এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে ডাঃ মতিউর রহমান  বাল্ব প্রতিক,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোতালেব হোসেন প্রতিক মোমবাতি এবং প্রচার সম্পাদক পদে  আব্দুস সাত্তার প্রতিক ইট। 

নির্বাচন পরিচালনা করেন করেন নির্বাচন কমিশনার ও আহবায়ক মুহাঃ   একরামুল কবীর, রিটানিং অফিসার মুহাঃ আব্দুর রউফ,প্রিজাইডিং অফিসার মুহাঃ আলমগীর আল আজাদ,সহকারী প্রিজাইডিং অফিসার নূরুন্নবী মোস্তফা, পোলিং অফিসার দীপক কুমার মন্ডল,সহ- রিটানিং অফিসার জি এম আব্দুল কাদের আহবায়ক সদস্য,সহ-প্রিজাইডিং অফিসার মুহাঃ আলমগীর হোসেন, নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন। 
ছবির ক্যাপশন- শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি  আছু সাধারণ সম্পাদক--হাফিজুর ।



Tag
আরও খবর