কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে শ্যামনগরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে শ্যামনগরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা  প্রতিনিধি ঃরবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন এবং শ্যামনগর পৌরসভার যৌথ আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে শ্যামনগর পৌরসভার বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

 "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও শ্যামনগর পৌরসভার প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত।

 নকিপুর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি, গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সহযোগিতায়  এ অভিযানে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী অংশ নেন।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্বন্ধে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থী, তরুণ, যুব সহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে চাই। সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য এবং মডেল শ্যামনগর উপজেলা গড়ে তুলতে চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, নকিপুর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এস.এম ফিরোজ হোসেন, এসএসএসটি’র শ্যামনগর উপজেলা ইউনিটের গোকুল চন্দ্র মন্ডল, যুগ্ম-আহ্বায়ক গাজী আব্দুল্লাহ আল মামুন, আনিকা তাবাসসুম, পৌরসভা ইউনিটের সাধারণ সম্পাদিকা তৃপ্তি রাণী বিশ্বাস, যুব সংগঠক স.ম ওসমান গনী, সহযোগী কর্মসূচী কর্মকর্তা প্রতিমা চক্রবর্তী, লিপিকা গাইন প্রমুখ।

ছবি- শ্যামনগরে তারুণ্যের উৎসব উপলক্ষে বাজার পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি।  




Tag
আরও খবর