কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে ছফিরুন্নেছা বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামনগরে ছফিরুন্নেছা বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সোমবার দিনব্যাপী ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র নাথ মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মিঠু, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম লুৎফর রহমান, জামায়াত ইসলামী আটুলিয়া ইউপির আমীর মাওঃ মাহাবুবুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মমতাজ উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ মন্ডল প্রমুখ।

ক্রীড়া পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক টি এম জিলহাজ¦ রহমান ও সহকারী শিক্ষক জি এম নাসির উদ্দিন। প্রতিযোগিতার বিষয় সমূহ ছিল দৌড়, গোলক নিক্ষেপ, মোরগ লড়াই, বাধা বিঘেœর দৌড়, স্মৃতি পরীক্ষা, ভারসাম্য দৌড়, দীর্ঘ লাফ, সুচে সুতা পরানো, রিলে রেস, খো-খো, মুখ দিয়ে টমেটো উঠানো, চোঁখ বেধে বল কুড়ানো, সংবাদ প্রেরণ, হাঁড়ি ভাঙ্গা, নিচে বাঁচো অপরকে মারো,বাঘ উড়ে পাখি উড়ে, যেমন খুশি তেমন সাজো প্রভূতি। প্রতিযোগিতাটি সুষ্ঠভাবে সম্পন্ন করতে কয়েকটি উপকমিটি গঠন করা হয়।

ছবি- শ্যামনগরে ছফিরুন্নেছা বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করছেন ইউএনও রণী খাতুন।



Tag
আরও খবর