কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে সড়ক দূঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু

শ্যামনগরে সড়ক দূঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার (৭ ফেব্রুয়ারী)সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইটালী প্রবাসি মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে নকিপুর কাশিমাড়ী রোডে নকিপুর সুন্দরবন নার্সিং হোমের সামনে।

মৃত ব্যক্তির নাম মোঃ হযরত আলী(৫৩)। সে বর্তমানে নকিপুর গ্রামের বাসিন্দা। কালিগঞ্জ উপজেলার বেলেডাঙ্গা গ্রামের সুরমান আলীর পুত্র সে।

প্রত্যক্ষদর্শী কাশিমাড়ী ইউপি সদস্য সুধাংশু মন্ডল, নকিপুরের বাসিন্দা সালাউদ্দিন বাপ্পী জানান তিনি নকিপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে নকিপুর বাড়ী যাওয়ার পথে কাশিমাড়ী থেকে আসা বিপরীত মুখি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক হযরত আলী মারাত্নকভাতে জখম হন এবং রক্ত ক্ষরণ হয়।

পর স্থানীয়রা আহত ব্যক্তিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ঘাতক ট্রাক সহ চালককে শ্যামনগর থানা পুলিশ আটক করেছে। ট্রাক নং যশোর ট-১১৩৯৫৬।

ছবি- সড়ক দূঘটনায় নিহত হযরত আলী।



Tag
আরও খবর