কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে জমি দখলের অপচেষ্টা থেকে রক্ষা পেতে প্রশাসনের দৃষ্টি কামনা

শ্যামনগরে জমি দখলের অপচেষ্টা থেকে রক্ষা পেতে প্রশাসনের দৃষ্টি কামনা

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় জমি বিরোধকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৮ ফেব্রুয়ারী)   শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে  পশ্চিম বিড়ালক্ষ্মী গ্রামের শহিদুল ইসলাম লিখিত বক্তব্যে  জানান, উপজেলার পশ্চিম বিড়ালক্ষ্মীতে তাদের ভিটাবাড়ি ও মৎস্য ঘের দখলের অপচেষ্টা করা হচ্ছে। তাদের  দীর্ঘদিনের ভিটা বাড়ী ও মৎস্যঘেরটি একই গ্রামের জনৈক ব্যক্তিরা লাভ ও লোভের বশবতী হয়ে অবৈধভাবে জবর দখলের অপচেষ্টা করছেন।

তিনি বলেন পশ্চিম বিড়ালক্ষ্মী মৌজার জে,এল নং- ১০৪ এর মধ্যে ২৮.০৯ একরের মধ্যে ১১একর জমিতে ভিটা বাড়ি, মৎস্য ঘের, কবর স্থান, পুকুর , ঘরবাড়ি তৈরী করে ভোগ দখল করে আসছেন তার পরিবার। ভিটাবাড়ী ও মৎস্যঘেরটি অবৈধভাবে দখল করার অপচেষ্টার বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরা বরাবরে ১৪৫ ধারায় তার চাচাতো ভাই খায়রুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। যার নং পি- ১২১/২৫। এ বিষয়ে বিজ্ঞ আদালত জমির দখল বিষয়ে তদন্ত করে তথ্য প্রেরণ করতে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।  

 লিখিত বক্তব্যে তিনি আরও বলেন গ্রামবাসী ও সর্ব সাধারণের  পূর্ন জ্ঞাতসারে দ্বাদশ বর্ষের বহু উর্দ্ধকাল যাবৎ ভোগ দখলে অদ্যবধি রয়েছেন তার পরিবারবর্গ। এ ভিটাবাড়ি ও মৎস্যঘের জোরপূর্বক অবৈধ ভাবে জবর দখল থেকে রক্ষা পেতে ও  নানাবিধ ভয় ভীতি দেখানোর অপচেষ্টা অব্যাহত রাখায় এ হেন অবস্থা থেকে রক্ষা পেতে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন শহিদুল ইসলাম।

ছবি- শ্যামনগর প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করছেন শহিদুল ইসলাম।  


Tag
আরও খবর