কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক মেলার সমাপনী

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক মেলার সমাপনী

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়।  ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত মেলার সোমবার বিকালে সমাপনী করা হয়।
 
কারিতাস খুলনা অঞ্চল,শ্যামনগরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর ইউএনও মোছা ঃ রণী খাতুন। কারিতাস শ্যামনগরের  কর্মসূচি কর্মকর্তা ড.শান্তনু রায়ের সভাপতিত্বে সিআইএমএমএস প্রকল্পের আওতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারিতাস কেন্দ্রিয় কার্যালয়ের জুনিয়র প্রোগ্রাম অফিসার তন্ময় বিশ^াস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেটখালী এ করিম হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, রমজাননগর ইউপি সচিব আবু হেনা, শ্যামনগর প্রেসকাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন।  কারিতাস শ্যামনগরের কর্মকর্তা মি এন্ড্রিকো মন্ডলের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে  মেলায় ১৭টি সরকারি-বেসরকারী স্টল প্রদানকারীদের সম্মাননা ক্রেস্ট ও ১ম,২য় ও ৩য় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। রবি ও সোম দুই দিন ব্যাপী মেলায় স্কুল শিক্ষার্থী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক সংগীত ও পটগান মঞ্চস্থ করা হয়।

ছবি- শ্যামনগরে মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক গ্রাম্য মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

Tag
আরও খবর