কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে রোকেয়া দিবসে ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা

শ্যামনগরে রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা স্বারক প্রদান করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার।

শ্যামনগরে রোকেয়া দিবসে ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ শুক্রবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়।

রোকেয়া দিবসে ৫টি ক্যাটাগরিতে প্রত্যন্ত এলাকার ৫জন নারীকে জয়িতা সম্মাননা স্বারক প্রদান করা হয়।

সম্মাননা স্বারক প্রাপ্তরা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী হিসাবে রমজাননগর ইউপির শ্রাবনী রানী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মুন্সিগঞ্জ জেলেখালী গ্রামের চন্দনা রানী,সফল জননী হিসাবে ভূরুলিয়া ইউপির শাহানারা খাতুন, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছেন এই ক্যাটাগরীতে আটুলিয়া ইউপির হাওয়ালভাঙ্গি গ্রামের মোছাঃ সেলিনা আক্তার ও সমাজ উন্নয়নে অবদান রাখায় মুন্সিগঞ্জ জেলেখালী গ্রামের মরমীর পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নারীদের হাতে জয়িতা সম্মাননা স্বারক তুলে দেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, জয়িতা পুরস্কার প্রাপ্ত চন্দনা রানী প্রমুখ।

রোকেয়া দিবস পালনের পূর্বে উপজেলা পরিষদ চত্তরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছবি- শ্যামনগরে রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা স্বারক প্রদান করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার।


Tag
আরও খবর