কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে সম্পত্তি রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন

শ্যামনগরে সম্পত্তি রক্ষার  দাবীতে সংবাদ সম্মেলন

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মোছাঃ হাসিনা বেগম শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।  

 লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বলেন যে, তার স্বামী মোঃ সিরাজুল হকের নামে থাকা সম্পত্তির ওপর প্রতিবেশীরা জোরপূর্বক দখলের চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল)দুপুর ১২টায়  উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ।  তিনি বলেন ১৯৯৭ সালের ১৬ জুন তার স্বামী উপজেলার কৈখালী ইউপির ৭৫নং মৌজায় ডিপি-২১৪৬ ও ২২৭৮ নং খতিয়ানে ৬৭৩১, ৬৭৩৮ ও ৬৭৩৪ দাগে মোট ০.৬২ শতক জমি রেজিস্ট্রি কোবালা দলিলের মাধ্যমে স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল মজিদ কাগুচী তার পরিবারের নিকট বিক্রয় করেন। দীর্ঘদিন ধরে তারা ঐ জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। কিন্তু সম্প্রতি দুস্কৃতকারীরা ভিটাবাড়ির ওপর জবরদখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, গত ২৮ মার্চ সকালে বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা নির্মাণাধীন ভবনের মালামাল নিয়ে যান। এছাড়া গত ৯ এপ্রিল সকালে প্রতিপক্ষরা অমিমাংসিত জমির সীমানা থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেন এবং সেগুলো আত্মসাৎ করেন। এর প্রতিবাদ করলে তাকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন বলে দাবি করেন হাসিনা বেগম।

তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।  

ছবি- শ্যামনগরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন হাসিনা বেগম।  


Tag
আরও খবর