কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে নদীর স্রোতে স্লুইস গেটে আটকে প্রাণ গেল এক বৃদ্ধের

শ্যামনগরে নদীর স্রোতে স্লুইচগেটে আটকে প্রাণ হারালেন এক বৃদ্ধ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাপ্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাদার নদীতে মাছ ধরা অবস্থায় আটকানো জাল ছাড়াতে যেয়ে নদীর স্রোতে স্লুইচগেটে আটকে প্রাণ হারালেন হাবিবুর রহমান হাবু(৬০) নামে এক বৃদ্ধ।  

শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার কল্যাণপুর কালমেঘা গ্রামের স্লুইচগেটে।  

মৃত হাবিবুর রহমান হবু কল্যাণপুর কালমেঘা গ্রামের মৃত আক্কাস আলী মোল্যার ছেলে।  

স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক জানান, বিকালে বাড়ীর পাশে মাদার নদীতে মাছ ধরছিলেন।  এক সময় তার জাল নদীতে আটকে যায়। এক পর্যায়ে আটকানো জাল উদ্ধার করার জন্য নদীতে নামলে নদীর প্রবল স্রোতে স্লুইচগেটে আটকে যান তিনি।  পরে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা প্রায় ত্রিশ মিনিট চেষ্টা করে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।  

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা বলেন জাল দিয়ে মাছ ধরার সময় নদীর স্রোতে স্লইচগেটে আটকে হাবিবুর রহমান মারা গেছেন।  অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।  



Tag
আরও খবর