কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে দেশীয় অস্ত্র রামদা ও হাসুয়া উদ্ধার

শ্যামনগরে দেশীয় অস্ত্র রামদা ও হাসুয়া উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় থানা পুলিশের অভিযানে মঙ্গলবার(২২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা সদরের নকিপুর গ্রামের এক পুকুর থেকে ৩৮টি দেশিয় অস্ত্র রামদা ও হাসুয়া উদ্ধার করা হয়েছে।

শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবীর মোল্যার নেতৃত্বে উপজেলা সদরের নকিপুর গ্রামের বিল্লাল গাজীর পুকুরের ভিতরে প্লাস্টিকের বস্তায় রাখা কাঠের বাট যুক্ত  ৪ টি রামদা ও ৩৪ টি হাসুয়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রামদা গুলি লম্বায় ২ ফুট ৫০ ইঞ্চি ও হাসুয়া গুলি লম্বায় ২ফুট।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা এ বিষয়ে বলেন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের বিল্লাল গাজীর পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তার ভিতর রাখা ৩৪ টি হাসুয়া ও ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।

পুকুরে কে বা কারা রামদা ও হাসুয়া গুলি রেখেছিল সে তথ্য উদ্ঘাটনে অনুসন্ধান চলছে।

উল্লেখ্য যে, শ্যামনগর থানা পুলিশের আর এক অভিযানে রবিবার(২০ এপ্রিল) বেলা ১২.৩০মিনিটে উপজেলা সদরের নকিপুর মধ্যপাড়া এলাকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে পুরানো প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা অবস্থায় ৩৪ পিচ কাঠের বাট সহ হাসুয়া উদ্ধার করা হয়। হাসুয়া গুলি ২ ফুট লম্বা ছিল।

ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত হাসুয়া ও রামদা।


Tag
আরও খবর